আল সা'ব ট্যুরস & কমিউনিকেশন
প্রকৃতির কোলে স্বপ্নের আবাসন — হালাল রুজির পথে একসাথে
শেয়ার আহবান! শেয়ার আহবান!! শেয়ার আহবান!!!
যোগাযোগ: expatriateteam@shaabtc.com
আমাদের পরিচয় ও লক্ষ্য
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, শহর থেকে দূরে মনোরম পরিবেশে একটি অবকাশ যাপন স্থাপনা গড়ে তোলার।
এই নিমিত্তে জমিও সিলেক্ট করা হয়েছে। জমির মালিকের সাথে সব কিছু ফাইনাল করা হয়েছে।
একদম গ্রামে তিন পাশে ছোট একটি খাল আছে। খালের ওপারে চাষের জমি।
খুবই মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত সবুজে ঘেরা পরিবেশ যে কারোরই মন কেড়ে নিবে।
অবসর সময়ে পরিবার নিয়ে অথবা একা অথবা আপন ভাই বা বোন এক রুমে বা একাধিক রুমে বিশ্রাম নিতে
আমাদের আল সা'ব হোটেল এক অনন্য উদাহরণ হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
তাই এই প্রোজেক্টের অংশীদার হতে আপনাকে শেয়ার ক্রয়ের জন্য আহবান করছি।
আসুন আমরা কয়জন মিলে গড়ে তুলি স্বপ্নের আবাসন ও হালাল রুজির ব্যবস্থা করি।
এই প্রোজেক্ট সম্পন্ন হলে নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করার পরিকল্পনাও করা আছে।
📧 আগ্রহীরা যোগাযোগ করুন: expatriateteam@shaabtc.com
শেয়ারের বিবরণ
💰
প্রতি শেয়ারের মূল্য
১৫,০০,০০০/-
🏦
ডাউন পেমেন্ট
১,০০,০০০/-
🏗️
ছাদ ঢালাই কিস্তি
৫০,০০০/-
⚠️ একজন ব্যক্তি মাত্র ১টি শেয়ার কিনতে পারবেন। একই আইডিতে একাধিক শেয়ার কেনা যাবে না।
কোনো কারণে একটি কিস্তি নির্ধারিত সময়ে দিতে অপারগ হলে পরবর্তী কিস্তির সময় ২ কিস্তির সমান টাকা একসাথে পরিশোধ করতে হবে।
বিল্ডিং পরিকল্পনা
📐
মোট এরিয়া (প্রায়)
৩৪০০ × ৭ বর্গফুট
🛎️
গ্রাউন্ড ফ্লোর
রিসিপশন + ৬ রুম
⚡
সুবিধা
লিফট, জেনারেটর, সৌরবিদ্যুৎ
বোর্ডারদের জন্য সুবিধাসমূহ
- 🌿 সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ
- 🌊 পাশে বয়ে গেছে আঁকাবাঁকা ছোট খাল
- 🌾 খালের ওপারে ধান ও মৌসুমী ফসলের সমারোহ
- 🍃 বাতাসে দোল খেলছে লম্বা সবুজ পাতা
- 🎣 ঝাকি জাল দিয়ে (শখ করে) মাছ ধরার সুযোগ
- 🏊 খালের পানিতে গোসল করার সুযোগ
- 🚶 গ্রামীণ সরু পথে ঘুরে বেড়ানোর সুযোগ
- 🔥 কাঠ/খড়ের চুলোয় রান্না করে বনভোজনের সুযোগ
- 🥗 তাজা তরিতরকারি/মাছ-মাংসের আহার
- 🚗 থানা সদর পর্যন্ত নিজস্ব যানবাহনে পৌঁছে দেওয়া
- 📖 প্রতিটি রুমে অফিস/রিডিং রুম, বাথরুম ও বেলকনি
- 🔇 শুনশান নিরব রুমের পরিবেশ
- ⚡ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা
- 📶 ওয়াই-ফাই ও এসি সুবিধা
আয়ের বণ্টন পদ্ধতি
হোটেল থেকে যা আয় আসবে তার থেকে সকল খরচ — কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ইউটিলিটি বিল পরিশোধ
এবং ঝুঁকি তহবিল জমা রেখে — অবশিষ্ট আয়কে আনুপাতিক হারে প্রতিমাসের মিটিং পরবর্তী ব্যাংক কর্মদিবসে
স্ব স্ব একাউন্টে স্থানান্তর করা হবে।
কোনো মাসে ঘাটতি হলে তা পরবর্তী মাসের আয় থেকে সমন্বয় করে অবশিষ্ট অংশ বিতরণ করা হবে।
সকল কিছুর স্বচ্ছতা বজায়ের নিমিত্তে সফটওয়্যার নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা থাকবে।
অংশীজনের নিজ নামে আইডি থাকবে — লগইন করে যেকোনো সময় সব কিছু দেখা যাবে।
আধুনিক কোনো সুবিধা স্থাপন বা শাখা বা বিল্ডিং করার প্রয়োজন হলে কার্যনির্বাহী বোর্ড কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে করা হবে।
বাধ্যবাধকতা ও নিয়মাবলী
- এক রুমে স্বামী-স্ত্রী ২ জন, অথবা স্বামী-স্ত্রী + ১ জন অবুঝ শিশুসহ ৩ জন, অথবা স্বামী-স্ত্রী + ২ জন অবুঝ (৫ বছরের কম) সন্তানসহ ৪ জন থাকতে পারবেন — এর বেশি না।
- ব্যাচেলর বা সিঙ্গেল ব্যক্তি (পুরুষ/মহিলা) হলে ১ রুমে ১ জনের বেশি থাকা যাবে না।
- ব্যাচেলর কিন্তু আপন ভাই — ১ রুমে ২ জনের বেশি না। আপন বোন — ১ রুমে ২ জনের বেশি না। কক্ষে কোনো বন্ধু/বান্ধবী/মা/বাবা/ভাই/বোন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
- বোর্ডার থাকা অবস্থায় ওয়েটার/এটেনডেন্ট বা আয়াও প্রবেশ নিষেধ। বিশেষ প্রয়োজনে সিসিটিভি/বডি ক্যামেরা চালু করে নির্ধারিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন।
- আবাসিক কক্ষে একজন আরেকজনের সাথে কোনো ধরনের সাক্ষাৎ উপযোগী নয়।
- চেক-ইন করার সময় কোনো ধাতব বা দেশীয় অস্ত্রসদৃশ বস্তু থাকতে পারবে না। মাদকাসক্ত অবস্থায় বা দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না।
- প্রতিদিন ২ বার কক্ষ চেক করা হবে। চেককারীর সাথে বডি ক্যামেরায় ভিডিও ধারণ করা হবে যা অফিস থেকে পর্যবেক্ষণ করা হবে।
- রুম ত্যাগ করার পূর্বে চেক-ইন সমান সমান ব্যক্তি একসাথে উপস্থিত হয়ে চেক-আউট করতে হবে।
- খাবারের আয়োজন বা কোনো মিটিংয়ের জন্য আয়োজন করলে সকল দায়-দায়িত্ব আয়োজক পক্ষকেই বহন করতে হবে।
- আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সংরক্ষিত থাকবে, নাম ও ছবি অনলাইনে প্রকাশিত থাকবে। যে কেউ আপনার অবস্থান সম্পর্কে অবগত হতে পারবে।
- মিটিং রুমে বসে একজন অন্যজনের সাথে দেখা বা আলাপ করতে পারবেন। খাবার সময় অন্যজনের বিরক্তির কারণ না হওয়ার জন্য সচেতন থাকতে হবে।
📝 নোট: ১ রুমে স্বামী-স্ত্রীর পরিবার ছাড়া অন্য কোনো সম্পর্ক গ্রহণ করা হবে না — এমনকি বাবা-মেয়ে, মা-ছেলে, ভাই-বোন ইত্যাদিও না।
এক রুমের বোর্ডার অন্য রুমে প্রবেশ করতে পারবে না, যদিও তারা একই পরিবারের সদস্য।
এমন বোর্ডারদের জন্য ছাদে মিটিং রুমের ব্যবস্থা থাকবে।
আল সা'ব হোটেল একান্ত নিরবে সময় কাটানোর জন্য উৎসাহিত করে। আমরা যেকোনো ধরনের অবৈধ ঝামেলা এড়িয়ে চলতে ইচ্ছুক।
পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরবতা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য আপনাকে ধন্যবাদ।